Home আন্তর্জাতিক ইরান যুদ্ধ শেষের পথে, তেহরান চুক্তি করতে মরিয়া: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শেষের পথে, তেহরান চুক্তি করতে মরিয়া: ডোনাল্ড ট্রাম্প

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এদাবি করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমরা সমাপ্তির খুব কাছাকাছি। তবে এটিও মাথায় রাখা দরকার, যদি আমরা আজই অভিযান বন্ধ করে সব গুটিয়ে নেই, তবুও ইরানের দেশ পুনর্গঠন করতে অন্তত ২০ বছর সময় লাগবে।” তিনি আরও যোগ করেন, “আমরা এখনো পুরোপুরি অভিযান শেষ করিনি, তবে আমার পর্যবেক্ষণ বলছে—তারা (ইরান) এখন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তীব্রভাবে চেষ্টা করছে।”

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা বৈঠকের জোর গুঞ্জন শুরু হয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে দেশ দুটির প্রতিনিধিরা পুনরায় আলোচনার টেবিলে বসতে পারেন। পাকিস্তানে ইরানি দূতাবাসের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফা বৈঠকের প্রস্তুতি চলছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও এই সরাসরি আলোচনার সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন। তবে বৈঠকের সুনির্দিষ্ট স্থান ও তারিখ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ভেন্যু চূড়ান্ত না হলেও সম্ভাব্য তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং সুইজারল্যান্ডের জেনেভা। অন্যদিকে, ব্লুমবার্গের প্রতিবেদনে তুরস্ক এবং মিশরকেও সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য একদিকে যেমন যুদ্ধ অবসানের আশা দেখাচ্ছে, অন্যদিকে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল হিসেবেও কাজ করছে। তেহরান শেষ পর্যন্ত ওয়াশিংটনের শর্ত মেনে কোনো চুক্তিতে সই করে কি না, এখন সেটিই দেখার বিষয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে...

চার উড়োজাহাজ, ১৯ ছিনতাইকারী—নিজের পাতা ফাঁদেই কি আটকে গেল যুক্তরাষ্ট্র

সময়টা সকাল ৮টা ৪৬ মিনিট। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর...

গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড় উত্থানের শঙ্কা

  ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে। হরমুজ প্রণালির...

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...