Home বিনোদন চলচ্চিত্র প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়েছিলেন পূর্ণিমা
চলচ্চিত্রবিনোদন

প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

Share
Share

চিত্রনায়িকা পূর্ণিমা জানিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি একসময় একটি চিঠি পেয়েছিলেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

পূর্ণিমা বলেন, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান তারেক রহমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, “সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’ সিনেমার সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা জানানো হয়। সেখানে লেখা ছিল, এ ধরনের সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত। আমরা যেন ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি—সেই কামনাও করা হয়।”

পূর্ণিমা জানান, সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় তার মা পরিচিত সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন।

এ ছাড়া তিনি বলেন, ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এ তিনি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না; অন্য একজন অভিনয় না করায় পরে তাকে নেওয়া হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত...

Related Articles

আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দলে ইতিহাস গড়লেন হাইতিয়ান বংশোদ্ভূত স্টিফেন রামোস

  আর্জেন্টিনার অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল দলে অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়েছেন স্টিফেন ‘কিকি’...

পেলে-মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন ইয়ামাল

  স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালের একটি বিরল ‘ওয়ান-অব-ওয়ান’ কাবুম রুকি ট্রেডিং...

সৌদির মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে তুর্কি ক্লাবে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহ

মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহের ক্লাব ক্যারিয়ারে নতুন অধ্যায়ের আভাস মিলছে। ইউরোপে...

প্রেমিকাকে ছেড়ে সতীর্থকে চুমু, তোরেসকে ঘিরে জোর গুঞ্জন

২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে স্পেনকে শিরোপা জিতিয়েছিলেন ফেরান...