Home আন্তর্জাতিক স্ত্রীকে হেলথ ইন্স্যুরেন্স বোর্ডে নিয়োগের অভিযোগে শ্রমমন্ত্রীকে অপসারণ করলেন নেপালের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

স্ত্রীকে হেলথ ইন্স্যুরেন্স বোর্ডে নিয়োগের অভিযোগে শ্রমমন্ত্রীকে অপসারণ করলেন নেপালের প্রধানমন্ত্রী

Share
Share

স্ত্রীকে পুনরায় নিয়োগ দেওয়ার অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপ কুমার সাহকে পদ থেকে অপসারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দলটির সভাপতি রবি লামিছানে অভিযোগ করেন, মেয়াদ শেষ হওয়ার পরও দীপ কুমার সাহ তার স্ত্রীকে হেলথ ইন্স্যুরেন্স বোর্ডে পুনরায় নিয়োগ দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, আরএসপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশন বুধবার সাহকে অপসারণের সুপারিশ করে। প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা দীপা দাহাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর পর প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নিজেই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।

এদিকে, স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী নিশা মেহতাকে এ বিষয়ে যথাযথ গুরুত্ব না দেওয়ার অভিযোগে সতর্ক করার সুপারিশ করেন রবি লামিছানে। প্রধানমন্ত্রী তাকে সতর্কবার্তাও দিয়েছেন।

গত মার্চে সহিংস ‘জেন-জি’ আন্দোলনের পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রচলিত রাজনৈতিক দলগুলোকে পরাজিত করে বালেন্দ্র শাহ—যিনি ‘ব্যালেন’ নামে পরিচিত—এবং তার দল ক্ষমতায় আসে। আন্দোলনকারীরা প্রজন্মগত পরিবর্তন ও দুর্নীতিমুক্ত সরকারের দাবি জানিয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জার্মানি ছাড়া আরও যাদের কাছে ‘সেভেন আপ’ খেয়েছে ব্রাজিল

ফুটবল বিশ্বে সবচেয়ে সফল দলগুলোর একটি ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ী এই দল যেমন সাফল্যের জন্য পরিচিত, তেমনি বড় ব্যবধানে হারার কয়েকটি হতাশাজনক স্মৃতিও রয়েছে...

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান ভারতের

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে ইরানে অবস্থানরত নিজ নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের...

Related Articles

আসামে স্কুলের টিফিনে গোমাংস: মুসলিম নারী ও ছেলে গ্রেপ্তার

ভারতের আসামের গোয়ালপাড়া জেলায় এক মুসলিম নারীকে গ্রেপ্তার এবং তাঁর নাবালক ছেলেকে...

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ফিলিস্তিনির মেয়ে এবার নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনে লড়ছেন

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে ফিলিস্তিনি-মার্কিন মুসলিমদের অংশগ্রহণ বরাবরের মতোই বেশ সীমিত। এ পর্যন্ত...

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ১৩, শিশু ও নারীও রয়েছে

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন...

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, চরম উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য

বৈশ্বিক জ্বালানি পরিবহনেরগুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে সৃষ্ট সামরিক সংঘাতের জেরে বাহরাইনে অবস্থিত...