Home জাতীয় জুলাই সনদ কার্যকর সংবিধান অনুযায়ী, গণভোটের প্রয়োজন নেই:মো. আসাদুজ্জামান
জাতীয়

জুলাই সনদ কার্যকর সংবিধান অনুযায়ী, গণভোটের প্রয়োজন নেই:মো. আসাদুজ্জামান

Share
Share

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান শনিবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, জুলাই সনদ সংবিধান সংশোধনের মাধ্যমে কার্যকর হবে এবং এটি স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী। সনদ কীভাবে কার্যকর হবে তা নিজেই নির্ধারণ করেছে, তাই গণভোটের ওপর নির্ভরশীল নয়।

মন্ত্রী আরও জানান, জুলাই সনদ পার্লামেন্টের মাধ্যমে বাস্তবায়নযোগ্য, এবং পার্লামেন্ট ইতিমধ্যেই তা সুস্পষ্টভাবে নিশ্চিত করেছে। একই সঙ্গে তিনি তেলের কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে বিশেষ আইনে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ সভাপতিত্বে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে শৈলকূপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক ব্র্যান্ড জারা ও এইচঅ্যান্ডএম নভেম্বরের প্রথম ১৫ দিনে বাংলাদেশ থেকে তাদের...

Related Articles

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

;