Home আন্তর্জাতিক প্যারিসে শরণার্থীদের জন্য বিশেষ চাকরি মেলা শুরু
আন্তর্জাতিকইউরোপ

প্যারিসে শরণার্থীদের জন্য বিশেষ চাকরি মেলা শুরু

Share
Share

ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বপ্নের কর্মসংস্থানের খোঁজে শত শত শরণার্থীর ঢল নেমেছে। গত বৃহস্পতিবার ‘টেন্ট ফ্রান্স’ নামক একটি সংস্থার উদ্যোগে আয়োজিত বিশেষ চাকরি মেলায় প্রত্যাশার চেয়েও দ্বিগুণ মানুষ অংশ নেন। প্যারিসের বুর্স দ্যো থ্রাবাই বা শ্রম ভবনের সামনে সকাল থেকেই দেখা যায় অভিবাসীদের দীর্ঘ লাইন, যা পাশের সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ফরাসি ভাষায় দুর্বলতা এবং স্থানীয় অভিজ্ঞতার অভাবে যারা বারবার চাকরির জন্য প্রত্যাখ্যাত হচ্ছিলেন, তাদের জন্যই লরিয়েল, অ্যামাজন, জারা এবং ম্যাকডোনাল্ডসের মতো বিশ্বের নামী ৩০টি প্রতিষ্ঠান এই সুযোগ করে দিয়েছে। মেলায় অংশ নেওয়া সুদানি শরণার্থী সালাহ হারুন বলেন, “অনেক জায়গায় সিভি পাঠাই কিন্তু কেউ উত্তর দেয় না।” অন্যদিকে, ম্যাকডোনাল্ডসের মতো প্রতিষ্ঠানগুলো প্রার্থীর কাজ করার আগ্রহ ও উদ্যমকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ভাষার সীমাবদ্ধতা থাকলেও প্রশিক্ষণের মাধ্যমে স্থায়ী চাকরির সুযোগ প্রদান করা হয়েছে।

‘টেন্ট ফ্রান্স’-এর মতে, সাধারণ মেলার তুলনায় এই বিশেষ মেলায় চাকরি পাওয়ার হার অনেক বেশি। গত বছরগুলোতে ফ্রান্সে শরণার্থীদের চাকরি পাওয়ার হার প্রায় ১০-১২ শতাংশে সীমাবদ্ধ থাকলেও এই মেলায় তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, ফ্রান্সে আশ্রয় পাওয়ার প্রথম বছরে শরণার্থীদের কর্মসংস্থানের হার প্রায় ৪০ শতাংশে নেমে আসে। এই প্রতিকূল পরিস্থিতিতে অ্যামাজন বা ইউনিকলোর মতো বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি নীতিতে বিশ্বাসী প্রতিষ্ঠানগুলো শরণার্থীদের জন্য নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে। উচ্চশিক্ষিত অনেক শরণার্থী তাদের যোগ্যতানুযায়ী কাজ না পেয়ে কিছুটা হতাশ হলেও প্যারিসের এই মেলা অনেকের জন্য ইউরোপে স্থায়ী হওয়ার প্রথম সোপান হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যাংকিং ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না: গভর্নর মোস্তাকুর রহমান

ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে কোনোভাবেই ব্যাংকিং ব্যবস্থায় রাজনৈতিক...

দেশের মানুষের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সার্বিক স্বার্থে জ্বালানি...

Related Articles

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার-ফিলিপাইন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৬ মাত্রার এক শক্তিশালী...

বিধ্বস্ত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করে যা বললেন ট্রাম্প

তীব্র উত্তেজনার মধ্যে ইরানের অভ্যন্তরে এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান চালিয়েছে মার্কিন স্পেশাল...

পর্তুগালে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম সর্বকালীন রেকর্ডে

পর্তুগালে নিত্যপ্রয়োজনীয় মৌলিক খাদ্যপণ্য ক্রমেই দামের রেকর্ড স্পর্শ করছে, যা সাধারণ পরিবারের...

পোল্যান্ডের অস্বীকৃতিতে ট্রাম্পের ইরান যুদ্ধ পরিকল্পনা ধ্বংস

ইরানে মার্কিন ঘাঁটিতে ক্রমবর্ধমান হামলা ঠেকাতে পোল্যান্ডের কাছ থেকে অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট’ বিমান...