Home জাতীয় অপরাধ ‎মোংলায় বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ‎
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

‎মোংলায় বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ‎

Share
Share

‎রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অনিয়ম, দুর্নীতি আর সেবা নিতে আসা রোগীর অভিভাবকদের নামে মিথ্যা মামলা করায় উত্তাপ্ত রাজনৈতিক অঙ্গন নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

‎মোংলায় ছাত্র ও যুবদলের নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মোংলা সরকারি কলেজ গেইট চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। অংশ নেন রোগীর স্বজনসহ এলাকাবাসীও।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রোববার ভোরে বিষপান করা এক রোগীকে ঘিরে স্বজনদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু ওই রোগীর যথাযথ চিকিৎসা না দিয়ে দায়িত্বে অবহেলা করা হয়েছে বলে দাবি করেন তারা। পরবর্তীতে ঘটনাটি ধামাচাপা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।

‎মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

‎উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় ছাত্র ও যুবদলের ৭জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ছাত্রদল নেতা সজিব মিয়া শান্ত ও যুবদল নেতা হাফিজুর রহমান মানিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক দেবাশীষ দত্তের একমাত্র মেয়ের পড়ালেখার সার্বিক দায়িত্ব নিয়েছেন সংসদ সদস্য (এমপি) আমির...

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে  শেখ মুজিবুর রহমানেরবাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে মামলার...

Related Articles

রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তাসনিম জারার আবেগঘন পোস্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর তাঁকে...

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি...

মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

  বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে...

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম আযমের নামে অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর সাবেক আমির ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত অধ্যাপক...