Home আন্তর্জাতিক জাতিসংঘ গঠন করলো হরমুজ টাস্ক ফোর্স যুদ্ধ ঠেকাতে
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

জাতিসংঘ গঠন করলো হরমুজ টাস্ক ফোর্স যুদ্ধ ঠেকাতে

Share
Share

জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে খাদ্য সংকট এবং মানবিক সংকট আরও বাড়াতে পারে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘এই সংঘাত কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।’ তিনি জানান, আন্ডার-সেক্রেটারি-জেনারেল হোর্হে মোরেইরা দা সিল্ভা টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন।

দুজারিক আরও বলেন, টাস্ক ফোর্সটি ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার ইউএন২৭২০ মেকানিজমসহ জাতিসংঘের অন্যান্য প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে। এই উদ্যোগ কার্যকর করতে এখন টাস্ক ফোর্সটি সকল প্রাসঙ্গিক সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করবে এবং আশা করা হচ্ছে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো সমর্থন জানাবে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সারের সরবরাহ বিঘ্নিত হওয়া এবং জ্বালানির দাম বাড়ার কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যের দাম আরও বৃদ্ধি পেতে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, যদি ইরান যুদ্ধ জুন পর্যন্ত চলে, তবে কয়েক কোটি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হতে পারেন। সূত্র: আলজাজিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর...

নির্বাচনের আগে ইরানে হামলা চান না নেতানিয়াহু

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর পক্ষে নন ইসরায়েলের প্রধানমন্ত্রী...

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতীয় তরুণদের অনুপ্রেরণা: নেহা বোরা

বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে অনুপ্রাণিত করেছে...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

;