Home আঞ্চলিক হকনগর-বাঁশতলা পর্যটন স্পটে উচ্ছেদ অভিযান, ফিরছে শৃঙ্খলা ও সৌন্দর্য
আঞ্চলিকসিলেট

হকনগর-বাঁশতলা পর্যটন স্পটে উচ্ছেদ অভিযান, ফিরছে শৃঙ্খলা ও সৌন্দর্য

Share
Share

দোয়ারাবাজার প্রতিনিধি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হকনগর-বাঁশতলা এলাকায় পরিবেশ রক্ষা ও পর্যটন ব্যবস্থাপনার উন্নয়নে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় শুরু হওয়া এ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।
অভিযান শেষে ইউএনও অরূপ রতন সিংহ জানান, হকনগর-বাঁশতলা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ লক্ষ্যে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মুহিত, দোয়ারাবাজার থানার এসআই আমির হোসেন, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়া, বিএনপি নেতা আব্দুল আহাদ এবং সাবেক ইউপি সদস্য আপছানা আক্তার মিনাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে পর্যটন এলাকায় চলাচলে বিঘ্ন ঘটছিল এবং পরিবেশের ক্ষতি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে এখন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ সহজ হবে এবং পর্যটনের জন্য আরও অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় মা-বাবার শখ পূরণে ‘হাতির পিঠে বর’

বিয়ের বরযাত্রায় গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি—এমন দৃশ্যই পরিচিত। কেউ কেউ আবার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। তবে সব চেনা রীতিকে পেছনে ফেলে...

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার দায়...

Related Articles

তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে...

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাজেক ভ্যালি, পর্যটকদের গন্তব্য ছাড়ার নির্দেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা...

জমি নিয়ে বিরোধে চাচা-চাচিকে মারধরের অভিযোগ নৌবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লার দেবিদ্বারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচা ও চাচিকে মারধর করে...

মুরাদনগরে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা ও ৬১ পিস...

;