Home জাতীয় কোম্পানীগঞ্জে মব সৃষ্টি করে হাতকড়াসহ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই
জাতীয়

কোম্পানীগঞ্জে মব সৃষ্টি করে হাতকড়াসহ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই

Share
Share

আজিজুর রহমান: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ৫ বছরের সাজাপ্রাপ্ত ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার পূর্ব ইসলাম পুর ইউনিয়নে গ্রামের নতুন মেঘারগাঁও বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আসামি আটকের পর উশৃংখল জনতা হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার আড়াই ঘন্টা পর অভিযান চালিয়ে আবার গ্রেপ্তার করা হয়।

হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামি আলী হোসেন উপজেলার মেঘার গাঁও গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটের একটি মামলায় মেঘার গাঁও গ্রামের বাসিন্দা আলী হোসেনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের রায়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি। বুধবার সন্ধার পর থানার ওসিসহ তাকে ধরতে নতুন মেঘার গাঁও বাজারে অভিযানে যান কোম্পানিগঞ্জ থানার একদল পুলিশ। পুলিশ এক পর্যায়ে আলী হোসেনকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। পথে আসামির আত্মীয় স্বজন ও উশৃংখল জনতার সহযোগিতায় পুলিশের পথরোধ করেন।এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়। আসামি ছিনতাইয়ের আড়াই ঘন্টা পর পূনরায় ওই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, আমি সহ অভিযান চালিয়ে একজন আসামী গ্রেফতার করে ফেরার পথে উশৃংখল জনতা পথরোধ করে হাতকড়াসহ ছিনেয়ে নেয়। ছিনিয়ে নেওয়ার দেড় ঘন্টার মধ্যেই অভিযান চালিয়ে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

;