Home জাতীয় অপরাধ হাদি হত্যা- মুখ খুললেন অভিযুক্ত ফয়সাল করিম
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়রাজনীতি

হাদি হত্যা- মুখ খুললেন অভিযুক্ত ফয়সাল করিম

Share
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে নিয়ে আইনি প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের হাজির করা হয়।

আদালতে প্রবেশের সময় সাংবাদিকরা হাদি হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করলে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ স্পষ্টভাবে নিজের দোষ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না।” অভিযুক্তদের কঠোর নিরাপত্তা বলয়ে আদালতে তোলা হলে সেখানে উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়।

গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে। গোয়েন্দা তথ্যানুযায়ী, হাদি হত্যাকাণ্ডের পর তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে আত্মগোপন করেছিলেন। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশের রাজধানীর পল্টন এলাকায় এক নৃশংস হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এই হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদের ভারতে গ্রেফতার এবং বর্তমান আইনি লড়াই দুই দেশের আইনি সহযোগিতা ও অপরাধী হস্তান্তরের বিষয়টিকে পুনরায় আলোচনায় নিয়ে এসেছে। তদন্ত সংশ্লিষ্টরা আশা করছেন, রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটিত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...