Home জাতীয় লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ৩
জাতীয়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ৩

Share
Share

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, রোববার এই ড্রোন হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সোমবারও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি।

গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট Donald Trump হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এরপরও দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমতার ভিত্তিতে গড়ে উঠবে সম্পর্ক: যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বি-পাক্ষিক কূটনীতি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অংশ হিসেবে যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে...

সাংবাদিক মাসুদা লাবনীকে প্রাণনাশের হুমকির অভিযোগ, ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নিউজ২৪-এর সাংবাদিক মাসুদা খাতুন (মাসুদা লাবনীকে) গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে...

Related Articles

সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধারের...

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং...

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা: সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে পবিত্র আখেরি...

সূর্যগ্রহণ আল্লাহর মহাশক্তির নিদর্শন : এ সময় যেসব আমল করবেন

সূর্য ও চন্দ্র মহান রাব্বুল আলামিনের অপরিসীম কুদরতের বিশেষ নিদর্শন। মহাকাশের এসব...