Home জাতীয় প্রক্টরের পর এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি
জাতীয়সাম্প্রতিক

প্রক্টরের পর এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনে পরিবর্তনের ধারাবাহিকতায় এবার পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছিলেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া জানান, তাঁর দীর্ঘ সাত বছরের শিক্ষকতা জীবনে প্রশাসনিক দায়িত্ব পালনের পূর্বপরিকল্পনা ছিল না। এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের ২৮ আগস্ট অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, “আমি সামান্য একজন শিক্ষক, জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের স্বপ্ন আর নিজের ‘আলমা ম্যাটার’ (ঢাকা বিশ্ববিদ্যালয়)-এর জন্য কিছু করার তাগিদ থেকেই এই বড় দায়িত্ব গ্রহণে আগ্রহী হয়েছিলাম।”

পদত্যাগপত্রে শেহরীন মোনামি সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, উত্তপ্ত পরিস্থিতি ধৈর্য ও হাসিমুখে মোকাবিলা করার কৌশল তিনি প্রক্টরের কাছ থেকেই শিখেছেন। জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা করার অভিজ্ঞতা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি লেখেন, “জুলাই এবং জুলাই-পরবর্তী এমন পরিস্থিতি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টরিয়াল টিমকে ফেস করতে হয়নি।”

পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি তাঁর টিমের সাথে কাজ করাকে এক ‘অভাবনীয় অভিজ্ঞতা’ ও ‘সম্মানজনক’ হিসেবে অভিহিত করেন। একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ও তাঁর টিমের প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে, তাঁরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এই পদত্যাগগুলো হচ্ছে। প্রক্টর ও সহকারী প্রক্টরের পর প্রশাসনে আরও কোনো বড় ধরনের পরিবর্তন আসে কি না, সেদিকেই এখন সবার নজর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১০ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ ও আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে...

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা

দেশে নিউরোরোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) শনিবার (১৫ আগস্ট) নতুন ৫০০ শয্যার ভবন চালু হচ্ছে।...

Related Articles

২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে দেশের ৭০ হাজারের বেশি...

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ...

১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: যেভাবে ঘনীভূত হয়েছিল অভ্যুত্থানের পরিস্থিতি

স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানের...

১৩০ কোটি টাকার স্থাপনা পড়ে আছে, বন্ধ চিলাহাটি স্থলবন্দর

সীমান্তের পাশে গ্রামের মধ্যে দৃষ্টিনন্দন বিশাল ভবন। দূর থেকেই চোখে পড়ে। কাছে...