Home জাতীয় খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব
জাতীয়

খালেদা জিয়া-খামেনির নামে আনা হলো শোকপ্রস্তাব

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

এরপর স্পিকার সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। শোকপ্রস্তাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী এবং প্রবীণ রাজনীতিবিদ মতিয়া চৌধুরীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব ও মোট ৩১ জন সংসদ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

তবে শোকপ্রস্তাবের তালিকা নিয়ে সংসদে আলোচনা ওঠে। বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, শোকপ্রস্তাবটি একপক্ষীয় হয়েছে এবং এতে আরও কয়েকজন নেতার নাম যুক্ত করা প্রয়োজন।

তিনি জামায়াত নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং কাদের মোল্লাসহ আরও কয়েকজন নেতার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ এবং ফেলানী খাতুনের নাম শোকপ্রস্তাবে যুক্ত করার আহ্বান জানান।

জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের প্রস্তাবিত নাম এবং যাদের নাম বাদ পড়েছে, তাদের বিষয়টি বিবেচনা করে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।

এ সময় তিনি বিশেষভাবে ২০২৪ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীসহ সেই দুর্ঘটনায় নিহত সকলের নামও শোকপ্রস্তাবে যুক্ত করার কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে সংসদ ভবনে বাড়তি নিরাপত্তা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...