Home জাতীয় অপরাধ সিলেটে পিকআপ চালকের হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল
অপরাধ

সিলেটে পিকআপ চালকের হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল

Share
Share

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক পিকআপ চালকের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলেও পুলিশ প্রশাসন এ বিষয়ে এখনো অনেকটা নীরব রয়েছে।

বুধবার (১১ মার্চ) মধ্যরাতে দক্ষিণ সুরমার বাবনা এলাকায় এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার এএসআই অরুণ মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সত্যজিৎ নগরীর সুবিদবাজার এলাকায় একটি পিকআপকে থামার জন্য সিগন্যাল দেন। তবে চালক জয়নুল মিয়া সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চলে যান। এতে সন্দেহ হলে সার্জেন্ট সত্যজিৎ মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন।

পরে বাবনা পয়েন্ট এলাকায় সিএনজি অটোরিকশা চালক ও স্থানীয়দের সহযোগিতায় পিকআপটি আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা পিকআপ চালক জয়নুল মিয়াকে বেধড়ক মারধর করে।

ঘটনার একপর্যায়ে স্থানীয়দের সামনে এএসআই অরুণকে থাপ্পড় মারেন ওই চালক। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

তবে পরে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের হস্তক্ষেপে ঘটনাটি মীমাংসা করা হয়। এদিকে লাঞ্ছনার শিকার পুলিশ সদস্যই স্থানীয়দের রোষানল থেকে চালককে উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি,...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

‘রসুনের তেল’ দিয়ে ক্যানসার নিরাময়ের দাবি, সেই অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল

চিকিৎসা পেশার নৈতিকতা ও মানবিকতাকে বিসর্জন দিয়ে ক্যানসারে আক্রান্ত মুমূর্ষু রোগীদের ঠকানোর...

ইন্দোনেশিয়া ডে-কেয়ারের হাত-পা বেঁধে ফেলে রাখা হয় শিশুদের, সেবন করানো হয় নেশাদ্রব্য

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তার একটি দিবাযত্ন কেন্দ্রে (ডে-কেয়ার) শিশুদের ওপর পরিকল্পিত ও নৃশংস নির্যাতনের...