Home জাতীয় জুলাই অভ্যুত্থানে দুই চোখ হারানো মাহবুব আলম জাতীয় সংসদের আমন্ত্রিত অতিথি
জাতীয়

জুলাই অভ্যুত্থানে দুই চোখ হারানো মাহবুব আলম জাতীয় সংসদের আমন্ত্রিত অতিথি

Share
Share

 

চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলম আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছেন জাতীয় সংসদের গ্যালারিতে। জেলা প্রশাসনের বিশেষ আমন্ত্রণে আজ বুধবার সন্ধ্যায় তিনি ও তাঁর মা হালিমা বেগম ঢাকা এসে পৌঁছেছেন।

২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের চাষাঢ়া মোড়ে ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে মাহবুব আক্রান্ত হন। ছোট শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে তিনি সরাসরি পুলিশের গুলিবর্ষণের মুখে পড়েন। তাঁর মাথায় ও চোখে বিদ্ধ হয় অসংখ্য ছররা গুলি। দেশে ও দেশের বাইরে (ভারত ও থাইল্যান্ডে) চিকিৎসা করিয়েও মাহবুবের চোখের আলো ফেরানো সম্ভব হয়নি।

চিকিৎসকদের মতে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল: মাথায় অবশিষ্ট গুলি ৩২টি ছররা গুলি এখনো মাথার বাঁ পাশে রয়ে গেছে।চোখে অবশিষ্ট গুলি:চোখের ভেতরে রয়ে গেছে ৯টি গুলি। শারীরিক ক্ষতি : চোখের নার্ভ ছিঁড়ে যাওয়া এবং মাথার হাড় ভেদ করে গুলি ভেতরে ঢুকে যাওয়ায় পূর্ণাঙ্গ সুস্থতার আশা ক্ষীণ। দৃষ্টি হারানোর পর মাহবুবের জীবনে নেমে আসে চরম ব্যক্তিগত বিপর্যয়।

সব সময় অন্যের ওপর নির্ভরশীল হতে হওয়ায় তাঁর স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে মা হালিমা বেগমই তাঁর একমাত্র সহায়। মাহবুব আলম বলেন, চোখে না দেখলেও সংসদের আলোচনা নিজের কানে তো শুনতে পাব! তবে চোখে দেখতে পেলে আরও ভালো লাগত। ব্যক্তিগত কষ্টের চেয়েও দেশ ও সহযোদ্ধাদের কল্যাণই এখন মাহবুবের কাছে মুখ্য।

তিনি চান: বাংলাদেশ ভালো থাকুক,আন্দোলনে চোখ হারানো অসহায় মানুষদের পাশে যেন সরকার ও দেশের মানুষ সর্বদা থাকে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের তত্ত্বাবধানে মাহবুবকে রাষ্ট্রীয় মর্যাদায় সংসদে আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল অধিবেশন শেষে তাঁকে পুনরায় নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...

রুটি-কেকের নাশতাতেও বাড়তি চাপ খেটে খাওয়া মানুষের

দিনভর হাড়ভাঙা খাটুনির ফাঁকে অল্প খরচে ক্ষুধা মেটাতে এক কাপ চা, কলার...