Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে যুদ্ধ- শাহজালালে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিকজাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ- শাহজালালে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল

Share
শাহজালালে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল
Share

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছেই। ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত মোট ৩৬৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, এই সময়ের মধ্যে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।

শুধু ১০ মার্চই বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের বেশ কয়েকটি ফ্লাইট স্থগিত করেছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট রয়েছে। একই সময়ে বিভিন্ন এয়ারলাইন্স মোট ৩২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

এই পরিস্থিতিতে ভিসা সংক্রান্ত জটিলতা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন কি না—এ নিয়ে অনেকেই উদ্বেগে রয়েছেন।

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ১৩ এপ্রিল থেকে সপ্তাহে চার দিন ঢাকা–শারজাহ এবং ১৪ এপ্রিল থেকে সপ্তাহে তিন দিন ঢাকা–আবুধাবি রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম থেকেও আবুধাবির উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...

ইসরায়েলের এফ-৩৫ এর ককপিট ভিডিও ঘিরে নতুন উত্তেজনা

ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের আকাশে উড্ডয়নরত একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট থেকে ধারণ...