Home আন্তর্জাতিক ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

Share
Share

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার (৫ মার্চ) এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, নিহতদের মধ্যে দুজন ব্রাহ্মণবাড়িয়া এবং একজন ফেনী জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জানা গেছে, মৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ তারেক (পাসপোর্ট নং: EL-0875891) ও মো. সাব্বির এবং ফেনীর মেহেদী হাসান (পাসপোর্ট নং:

ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।

নিহতদের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি মরদেহ দেশে পাঠানো এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার কথাও জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...