Home জাতীয় নিকার-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সদস্য হলেন সিলেটের খন্দকার মুক্তাদির
জাতীয়

নিকার-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সদস্য হলেন সিলেটের খন্দকার মুক্তাদির

Share
Share

স্টাফ রিপোর্টার । প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার) পুনর্গঠন করেছে সরকার। ২০ সদস্যের এই শক্তিশালী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের প্রশাসনিক কাঠামো সংস্কার ও নতুন প্রশাসনিক ইউনিট গঠনের নীতিগত সিদ্ধান্ত নেবে এই কমিটি। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিববৃন্দ।

নিকার মূলত দেশের প্রশাসনিক মানচিত্র এবং কাঠামোগত পরিবর্তনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে কাজ করে। এর প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে— নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর স্থাপন বা পুনর্গঠন; নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা ও থানা গঠনের প্রস্তাব বিবেচনা; এবং বিদ্যমান প্রশাসনিক ইউনিটগুলোর সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ।

সিলেট-১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদিরকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই নেতার নিকার-এ অন্তর্ভুক্তি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিকার-এর সদস্য হিসেবে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবদেরও অন্তর্ভুক্ত করা হবে এবং প্রয়োজনে বিষয়সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীদেরও কমিটিতে রাখা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

‘হামলার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’: অভিযোগ সারজিস আলমের

  সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয়...

রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইয়ে আহত আজিজুর

জুলাই গণ-আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর মাথার রক্তক্ষরণ ঠেকাতে যে জাতীয় পতাকা মাথায়...

‘আলিফের চোখটা ফেরত দিন’: তারেক রহমানের প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সিলেটের গোলাপগঞ্জে...

খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা...