Home আঞ্চলিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অবকাঠামোগত উন্নয়নে তৎপর এমপি এমরান
আঞ্চলিক

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অবকাঠামোগত উন্নয়নে তৎপর এমপি এমরান

Share
Share

সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে জোর তৎপরতা শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সফরে এলে তিনি সরাসরি নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন এবং জরুরি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

মঙ্গলবার (৩ মার্চ) প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এমপি এমরান বলেন, চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ দুটি সেতুর অভাবে থানা সদরের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। কুশিয়ারা ও সুরমা নদী দুই উপজেলার ভৌগোলিক সংযোগে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে। প্রাথমিকভাবে অন্তত একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশার কথাও তুলে ধরে দ্রুত সংস্কার ও নতুন সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীকে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে জানা গেছে।

এদিকে একই দিন গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে জাতীয়তাবাদী দল ও দেশ-বিদেশের অনলাইন গ্রুপের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, শরীফগঞ্জ ইউনিয়নকে আর অবহেলিত রাখা হবে না। রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মাণ, বসন্তপুর-কটলিপাড়া সড়কের উন্নয়ন এবং হাকালুকি হাওরকেন্দ্রিক টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, প্রবাসীরা এই অঞ্চলের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দেশ-বিদেশে থাকা নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় শরীফগঞ্জকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।

শরীফগঞ্জের কাদিপুর এলাকায় আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুহরাব আলী এবং সঞ্চালনা করেন ছাত্রদল নেতা মাহফুজ আহমদ মারজান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সমকামিতায় জড়ানোয় ঢাবির হল থেকে বহিষ্কার সেই ছাত্র

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে বহিরাগত একজনকে নিয়ে আসার ঘটনায় নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পরে...

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

Related Articles

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর...

সলঙ্গার আমশড়ায় সড়ক ধসে দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

আবু হানিফ,সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকার জোড়পুকুর বাজার–ধুবিল আমতলা সড়কের আমশড়া...

সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্তির আন্দোলন স্থগিত

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য...

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...