Home জাতীয় অপরাধ ‘বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’—রংপুরে যুবদল নেতার হুমকি
অপরাধআন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনারাজনীতি

‘বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’—রংপুরে যুবদল নেতার হুমকি

Share
Share

রংপুর কারাগারে থাকা এক যুবলীগ নেতার ম্যানেজারের বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এমন অভিযোগে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাতে জেলা যুবদল এক বিজ্ঞপ্তিতে জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বহিষ্কৃত দুই নেতা হলেন—জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলার হারুন অর রশিদের ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা করেন অভিযুক্ত দুই নেতা। ব্যবসা হস্তান্তরে রাজি না হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে রোববার বিকেলে আকিবুল রহমান মনু তার অনুসারীদের নিয়ে ‘ক্যাবল ওয়ান’ অফিসে প্রবেশ করে শারীরিক হামলা, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর এবং নতুন ফিডার নিয়োগে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অফিসে ধারণ করা একটি ভিডিওর বরাত দিয়ে অভিযোগে বলা হয়, মনু ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’-এর জিএম কাফিকে ফোন করে বলেন, “আজকের মধ্যে সমাধান না হলে বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করে আসব।” এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তামজিদুর রশিদ গালিব বলেন, ২০১৫ সালে তাকে কারাগারে পাঠিয়ে তার ব্যবসা দখল করা হয়েছিল। তিনি দাবি করেন, “আমি আমার হক আদায় করে নিচ্ছি।”

ব্যবসার মালিকানার কোনো লিখিত নথি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের ব্যবসায় আনুষ্ঠানিক ডকুমেন্টস হয় না।অভিযোগের বিষয়ে আকিবুল রহমান মনুর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদে রংপুর জেলায় ‘ক্যাবল ওয়ান’-এর সব সিগন্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ নতুন নয়; তবে প্রকাশ্যে এমন হুমকি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এ বিষয়ে মহানগর কোতোয়ালি থানার ওসি মো. শাহজাহান আলি জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গরিব মানুষের ওষুধ নেই

কেরানীগঞ্জের শিকারীটোলা গ্রামের বাসিন্দা আম্বিয়া খাতুন (৫৮) প্রায় ১৫ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। স্বামী মারা যাওয়ার পরে দুই মেয়ের সংসারে ঠাঁই হয়েছে তার।...

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতর মুসাদ্দিকের ওপর হামলা

শাহবাগ থানায় ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এক পর্যায়ে থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর...

Related Articles

জ্বালানি খাতের ভবিষ্যৎ চিরতরে বদলে গেছে

ইরান যুদ্ধের প্রভাবে তৈরি হওয়া তেলসংকট জীবাশ্ম জ্বালানিশিল্পকে চিরতরে বদলে দিয়েছে। বিশ্বের...

প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিলো ভারত

রাশিয়া ও ভারতের একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। গত বছর স্বাক্ষরিত এবং...

যুদ্ধ পরিস্থিতিতে অসুস্থ খামেনি ঘিরে ইরানে ক্ষমতা পুনর্বিন্যাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের...

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় দ্বিতীয় দফায় পাকিস্তান সফর ট্রাম্প দূতের

যুদ্ধ অবসানের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্টিভ উইটকফ ও জ্যারেড...