Home জাতীয় অপরাধ সীতাকুণ্ড থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুটি মারা গেছে
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সীতাকুণ্ড থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুটি মারা গেছে

Share
Share

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুটির চাচা মো. রমিজ। তিনি জানান, উদ্ধারের পর থেকেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল।

এর আগে রোববার সকালে সীতাকুণ্ড ইকোপার্ক-এর ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা। তারা পার্কের একটি নির্জন স্থানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠান।

পরে শিশুটিকে তার মা-বাবার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার গলায় গভীর ধারালো অস্ত্রের আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে ওঠে।

ঘটনার দিন রাতেই শিশুটির মা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা (মাস্টারপাড়া) এলাকায়। সেখান থেকে ইকোপার্কের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এত কম বয়সী একটি শিশু একা কীভাবে ইকোপার্কের গভীরে পৌঁছাল—এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাকে কেউ প্রলোভন দেখিয়ে বা জোর করে নিয়ে গেছে কি না, কিংবা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। শিশুটির পরিবারের সদস্য, প্রতিবেশী এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপে আগুন...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ...

Related Articles

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী...

প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার

দেশের প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে তারেক রহমানের নেতৃত্বাধীন...

নিজের এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত, জানবেন যেভাবে

একসময় রাস্তার পাশের দোকান কিংবা বিভিন্ন বিক্রয়কেন্দ্র থেকে সহজেই মোবাইল ফোনের সিম...

;