Home আঞ্চলিক বিশ্বনাথে মা-ভাইয়ের পর তরুণীর আত্মহত্যা
আঞ্চলিক

বিশ্বনাথে মা-ভাইয়ের পর তরুণীর আত্মহত্যা

Share
Share

সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ মা ও বড় ভাইয়ের পর এবার বাবলী বেগম (১৯) নামের এক তরুণী আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বাবলী ওই গ্রামের মখলিছ মিয়ার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বাবলী বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার দিন বিকেলে তার বাবা ও এক ভাই পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তারা বারান্দার টিনের চালা খুলে ঘরে প্রবেশ করেন। এ সময় শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে বাবলীর নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বিশ্বনাথ থানার এসআই স্বপন কুমার জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এটি ওই পরিবারে প্রথম আত্মহত্যার ঘটনা নয়। এর আগে বাবলীর মা এবং তার এক বড় ভাইও একইভাবে অস্বাভাবিক পরিস্থিতিতে আত্মহত্যা করেছিলেন। একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের বাবা মখলিছ মিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার কে এই হিশাম আবুগারবিয়েহ?

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হিশাম আবুগারবিয়েহকে...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিরও মারা গেছেন

নিখোঁজ হওয়ার ১০ দিন পর নিশ্চিত হওয়া গেছে যে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি গবেষক নাহিদা সুলতানা বৃষ্টিও আর বেঁচে নেই। শনিবার (২৫ এপ্রিল)...

Related Articles

প্রেমের টানে রংপুরে চীনা যুবক, উৎসুক মানুষের ভিড়

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে চীনের যুবক মা লিয়াংহুই এর সঙ্গে বাংলাদেশের...

ঘুমন্ত ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত অবস্থায় কলেজ পড়ুয়া একমাত্র ছেলেকে হত্যার পর ট্রেনের নিচে...

লন্ডনে চুরি করা গাড়ির ধাক্কায় বিশ্বনাথের আমির আলী নিহত

যুক্তরাজ্যের লন্ডনের উপকণ্ঠ সাউথএন্ড-অন-সি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী...

ময়মনসিংহে সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পথ হারানো এক নারীকে সাহায্যের কথা বলে অপহরণের পর...