Home জাতীয় ঢাকায় ট্রাকের ধাক্কায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত
জাতীয়

ঢাকায় ট্রাকের ধাক্কায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় আবু জুবায়ের (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু জুবায়ের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বিতর্কচর্চা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জুবায়ের মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করতেন। সোমবার রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশায় এক বন্ধুর বাসায় যাওয়ার পথে বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা তিনজনই আহত হন। তাঁদের মধ্যে জুবায়ের গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

জুবায়ের পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষক ও সহপাঠীদের কাছে তিনি মেধাবী ও ভদ্রস্বভাবের শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।

মঙ্গলবার তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে স্বজন, সহপাঠী ও এলাকাবাসী শেষ শ্রদ্ধা জানান। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আজ যা অতীত, আগামী দিনে তা-ই হয়ে ওঠে ইতিহাস। প্রতিদিনই ঘটে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। এর...

বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে...

Related Articles

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স...

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

আজমুলকে পিটিয়ে হত্যার পেছনে ১ লাখ টাকা চাঁদা দাবি: নানা তথ্য উন্মোচন

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু : সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...

;