Home জাতীয় দিল্লি বিমানবন্দর থেকে ফেরার কারণ ব্যাখ্যা করলেন তথ্য উপদেষ্টা
জাতীয়

দিল্লি বিমানবন্দর থেকে ফেরার কারণ ব্যাখ্যা করলেন তথ্য উপদেষ্টা

Share
Share

ভারতের দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে রাখা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিমানবন্দরে তাঁকে একটি স্থানে বসতে দেওয়া হয়েছিল। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দিল্লি বিমানবন্দরে তাঁকে হেনস্তা করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। একটি জায়গায় বসতে দেওয়া হয়েছিল। কোনো কক্ষে নিয়ে আটকে রাখা হয়েছিল—এমন তথ্য সঠিক নয়।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সেখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। ফলে আমার সঙ্গে যা ঘটেছে, তার তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া প্রয়োজন ছিল। সে কারণেই আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

তথ্য উপদেষ্টা আরও বলেন, একপর্যায়ে ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে প্রবেশের অনুরোধ জানিয়েছিল। তবে তিনি নির্ধারিত কর্মসূচিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। তাঁর ভাষ্য, সরকারের প্রতিনিধি হিসেবে তাঁর মনে হয়েছে, এ ঘটনায় রাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া প্রয়োজন।

এর আগে গত রোববার ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট Indian Ocean Rim Association (IORA)–এর একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ত্যাগ করেন জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ইমিগ্রেশন প্রক্রিয়ায় বাধার মুখে পড়েন বলে জানান। তাঁর দাবি, প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর তিনি ভারতে প্রবেশ না করেই ঢাকায় ফিরে আসেন।

ঘটনাটি নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্ট নবায়নে সাধারণত প্রায় তিন সপ্তাহ সময়...

মানিকগঞ্জে দম্পতি ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার

  মানিকগঞ্জ সদর উপজেলায় সৌদিফেরত এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের...

Related Articles

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর...

মোংলা বন্দর ব্যবহারে নিটওয়্যার রপ্তানি বাড়াতে বিকেএমইএ-বন্দর কর্তৃপক্ষের বৈঠক

মোংলা বন্দর ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স...

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হত্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গ্রেফতার

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...

আজমুলকে পিটিয়ে হত্যার পেছনে ১ লাখ টাকা চাঁদা দাবি: নানা তথ্য উন্মোচন

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...

;