Home আঞ্চলিক কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন
আঞ্চলিক

কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

Share
Share

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম


কুড়িগ্রাম সদর উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তির ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত সোমবার জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্যসচিব সাদিকুর রহমানের যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কমিটিতে শাকিল চৌধুরীকে আহ্বায়ক ও আপেল মাহমুদ আরিফকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া নুরু মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল হাসান মুহিকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। জেলা শাখার মুখ্য সংগঠক নূর আমিনের সুপারিশে কমিটির অনুমোদন দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আহ্বায়ক শাকিল চৌধুরী বলেন, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে তিনি নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চান। তিনি বলেন, সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।

সদস্যসচিব আপেল মাহমুদ আরিফ বলেন, তাঁদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়ানো। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও তাঁরা কাজ করবেন।

জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্যসচিব সাদিকুর রহমান নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কুড়িগ্রামে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে নতুন কমিটি ভূমিকা রাখবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কার্যক্রম ও শিক্ষাবিষয়ক সেমিনার আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন—রাগীব আহসাব রুদ্র, এইচ এম নূর আমিন, আশরাফুল আলম, সবুজ রানা শান্ত, নাজমুল হাসান লিমন, আশরাফুল ইসলাম, আদনান হাবিব, অনামিকা আক্তার রিতু, শাহীন আলম, শাকিল আহমেদ, আহসান হাবিব শাফি, মোস্তফা সরদার, আপেল মিয়া, ফিরোজ আলী ও ফেরদৌস রহমান।

যুগ্ম সদস্যসচিবরা হলেন—আসাদুল হাবিব আরমান (দপ্তর), রাব্বি হোসেন রনি (প্রচার ও প্রকাশনা), শামীম বাবু শান্ত (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি), আসাদুল্লাহ আল গালিব (শিক্ষাবিষয়ক), মমিনুল ইসলাম, আশিকুর রহমান, ফুয়াদ হাসান, একরামুল হক, হাসেদুল হক হাসু, আফজাল হোসেন, রেজাউল আহমেদ, সুমন ইসলাম, সাব্বির ইসলাম ও সামিউল ইসলাম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রক্সি পরীক্ষা : সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়া এবং প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ৪৫তম বিসিএসে...

গোপালগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মধুমতি নদী থেকে নাফিস আশরাফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সদর...

Related Articles

দক্ষিণখানে চিকিৎসক হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার: আলামত উন্মোচন করল সিআইডি

রাজধানীর দক্ষিণখানে চিকিৎসক সারাহা রোকসানা পিনু চাঞ্চল্যকর হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে।...

বাসায় একা পেয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণ: রংপুর থেকে অভিযুক্ত খালু গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুরে ১১ বছরের এক শিশু স্পর্শকাতর ও নির্মম নির্যাতনের শিকার হয়েছে।...

রাজধানীর কলাবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ও নৃশংস...

ভাড়া বাসায় চলত পর্নোগ্রাফি তৈরি: পুলিশি অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

গোবিন্দগঞ্জের এক ভাড়া বাসায় রূপসী চেহারার আড়ালে চলছিল অনৈতিক কর্মকাণ্ড। গোপন সংবাদ...