Home আঞ্চলিক গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা
আঞ্চলিকসাম্প্রতিক

গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের উদ্যোগে প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, প্রকল্প কর্মকর্তা খ্রিস্টিনা বেসরা, অ্যাডভাইজার (এডুকেশন অ্যান্ড চাইল্ড প্রটেকশন) মো. শাহ আলম, টেকনিক্যাল অফিসার (অ্যাডভোকেসি) মো. আনোয়ার হোসেন, সিডিও শ্যামল চন্দ্র রায় ও সিডিও জোহরা খাতুন।

হেকস/ইপারের সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রকল্পের অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতারা অংশ নেন।

সভায় প্রকল্পের কার্যক্রম, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, সরকারি সেবাপ্রাপ্তির সুযোগ এবং এ–সংক্রান্ত প্রতিবন্ধকতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ করেন।

বক্তারা বলেন, হেকস/ইপার একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করছে। অন্যদিকে ডাসকো ফাউন্ডেশন স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। এ ধরনের অ্যাডভোকেসি সভা জনগণ ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময় সভার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক দিনমজুর বাবা। রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র...

লক্ষ্মীপুরে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

গ্যাস সংকটের প্রতিবাদে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি...

Related Articles

ঝালকাঠিতে গভীর রাতে খোলা ভূমি অফিস: ঘুস বাণিজ্য ও অনিয়মের অভিযোগে

নির্ধারিত অফিস সময় পেরিয়ে গভীর রাতে আলো জ্বলছে সরকারি দপ্তরে, ভেতর থেকে...

পটুয়াখালীতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: প্রশাসনিক তদন্তের আশ্বাস

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউটে এইচএসসি (বিএমটি) পরীক্ষার উত্তরপত্র...

প্রাথমিক স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা

২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার। কোমলমতি শিক্ষার্থীদের...

মামুনুল হকের অফিসের পাশে ক’কটেল বি’স্ফো’রণ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত...