Home জাতীয় অপরাধ চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: তিন শিশু গ্রেপ্তার
অপরাধআইন-বিচারজাতীয়

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: তিন শিশু গ্রেপ্তার

Share
Share

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করে কিশোর আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের একটি খেলার মাঠের পাশে ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ বছর বয়সী দুইজন এবং ১২ বছর বয়সী দুইজনসহ মোট চার শিশুকে আসামি করা হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, তিন শিশুকে গ্রেপ্তার করে কিশোর আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃত তিন শিশুকে কিশোর আদালতে তোলা হলে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। মামলার বাকি এক আসামিকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিশু সুরক্ষা ও সচেতনতা জোরদার করা জরুরি, পাশাপাশি আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

;