Home আন্তর্জাতিক তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা 
আন্তর্জাতিকজাতীয়

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা 

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করা হয়।

দলীয় সূত্র জানায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছা সামগ্রী বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গ্রহণ করেন। এ সময় গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদীসহ দলের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান। নির্বাচনে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপি নেতারা বলেন, প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা দুই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করে। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন দেশ ও অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন বিএনপি চেয়ারম্যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুদ্ধবিরতির মধ্যেই অস্ত্র পুনর্গঠনে তৎপর ইরান: মার্কিন যুক্তরাষ্টের ধারণা

যুক্তরাষ্ট্র প্রশাসনের ধারণা, ইরান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। সূত্রগুলো জানায়, ভূগর্ভে সংরক্ষিত ক্ষেপণাস্ত্র ও...

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ ব্যয় নিয়ে তীব্র অভিযোগ আরাগচির

আব্বাস আরাগচি দাবি করেছেন, পেন্টাগন চলমান ইরান যুদ্ধ–এর প্রকৃত ব্যয় গোপন করছে এবং সরকারি হিসাব বাস্তব পরিস্থিতি থেকে অনেক কম দেখানো হচ্ছে। তিনি...

Related Articles

সংগ্রাম পেরিয়ে হলিউড জয়, আজ ডোয়াইন জনসনের জন্মদিন

অ্যাকশন, ক্যারিশমা ও অবিশ্বাস্য পরিশ্রম—এই তিনের অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এক তারকার...

ইরানি তেল নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের নিষেধাজ্ঞা পাল্টাপাল্টি উত্তেজনা

ইরানি তেল কেনার অভিযোগে চীনের পাঁচটি তেল শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা...

কারাগারে এপস্টেইনের ‘আত্মহত্যার চিরকুট’ উদ্ধারের দাবি, নতুন রহস্য

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অর্থদাতা ও দণ্ডিত শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইনের হাতে লেখা...

গ্রিসের কারাগারে বাংলাদেশির মৃত্যু, দেশে স্বজন না থাকায় সেখানেই হবে দাফন

গ্রিসের করিদালোজ কারাগারে মৃত্যুবরণ করেছেন কামরান দেলোয়ার হোসেন খান নামের এক বাংলাদেশি।...