Home জাতীয় একই গ্রাম থেকে এমপি হলেন ৩ জন
জাতীয়বিএনপিরাজনীতি

একই গ্রাম থেকে এমপি হলেন ৩ জন

Share
Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে চট্টগ্রামে একটি বিরল ঘটনা দেখা গেছে। জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন রাউজান উপজেলার গহিরা গ্রামের তিন বাসিন্দা। তারা সবাই বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর থেকেই গহিরা গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচিত তিনজন হলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তার ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী এবং প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। তারা যথাক্রমে চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসনে জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ইলিয়াছ নূরী ২৭ হাজার ১৪৬ ভোট পান। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু ২২ হাজার ১১৮ ভোট পেয়ে তৃতীয় হন।

চট্টগ্রাম-৭ আসনে জয়ী হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি ১ লাখ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৩৯ হাজার ৪৮৫ ভোট পান। চাচা ও ভাতিজার একসঙ্গে জয় পাওয়ায় গহিরা গ্রামে আনন্দের আমেজ আরও বেড়েছে।

চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালী ৭৪ হাজার ৪০৭ ভোট পান। সাঈদ আল নোমান বিএনপির সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে। স্থানীয়ভাবে তাকে বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দেখা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরান-এর উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশ-এ অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর-এর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস...

উত্তরা থেকে অপহৃত স্কুলছাত্রী ৯ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর উত্তরা থেকে বাবার সামনে থেকে অপহৃত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর পুবাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের...

Related Articles

কালবৈশাখীতে মিরসরাইয়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বিশ হাজার গ্রাহক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু...

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি অর্জন করলেন ফেনীর ড. আনোয়ার হোসেন

অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সিডনির মেডিক্যাল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন...

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত...

হরমুজ প্রণালি বন্ধে বৈশ্বিক সার সরবরাহ ব্যাহত, খাদ্য সংকটের আশঙ্কা

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায়...