Home জাতীয় অপরাধ ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল ও শামীমা
অপরাধআইন-বিচারজাতীয়

ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল ও শামীমা

Share
Share

ই-কমার্স প্ল্যাটফরম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে ফের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে অবহিত করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি ওয়ারেন্টের তথ্য আমাদের কাছে রয়েছে।”

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ডিবির পক্ষ থেকে ইভ্যালির শীর্ষ দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে প্রায় তিনশোর মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। শুধু ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা কার্যকর রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রাসেল ও শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

উল্লেখ্য, ইভ্যালি কেলেঙ্কারিকে বাংলাদেশের ই-কমার্স খাতের অন্যতম বড় প্রতারণা হিসেবে বিবেচনা করা হয়। হাজার হাজার গ্রাহক সময়মতো পণ্য না পাওয়া এবং অগ্রিম পরিশোধ করা অর্থ ফেরত না পাওয়ার অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে দেশের বিভিন্ন থানায় ইভ্যালির বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দে দুদকের অভিযান: মালামালের তালিকা তৈরি শুরু

আদালতের নির্দেশনার পর সাবেক বিতর্কিত সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের মিরপুর ডিওএইচএসের ফ্ল্যাটে মালামালের তালিকা তৈরির কাজ...

যশোরের ধুমধুমপুরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামের আলোচিত ও দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’সহ তার চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিনের পলাতক জীবনের পর...

Related Articles

রক্তমাখা জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইয়ে আহত আজিজুর

জুলাই গণ-আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর মাথার রক্তক্ষরণ ঠেকাতে যে জাতীয় পতাকা মাথায়...

‘আলিফের চোখটা ফেরত দিন’: তারেক রহমানের প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সিলেটের গোলাপগঞ্জে...

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল ইসলাম চাকরিচ্যুত, আরেক অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

  যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল...

খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা...