Home আঞ্চলিক নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল মা ও শিশুকন্যার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল মা ও শিশুকন্যার

Share
Share

নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার শিশু কন্যা। কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের বাসিন্দা কাওছার আলীর স্ত্রী খাতিজা (২৮) এবং তাঁদের মেয়ে ফাতেমা (৯)।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাওছার আলী তাঁর স্ত্রী ও কন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে নজিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার ব্যস্ত সময়ে মোটরসাইকেলটি নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যেতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। ফলে মোটরসাইকেলটি হঠাৎ সড়কের ওপর পড়ে যায়।

ঠিক সেই সময় সাপাহার দিক থেকে আসা নজিপুরগামী একটি কাঠবোঝাই ট্রাক সামনে পড়ে যাওয়া মোটরসাইকেলের ওপর দিয়ে উঠে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই খাতিজা ও তাঁর কন্যা ফাতেমার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা কাঠবোঝাই ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত কাঠবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুলিশি বাধা পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা, ১৪৪ ধারার মধ্যে উত্তেজনা

  হবিগঞ্জে মঙ্গলবারের জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের...

জিম্বাবুয়েতে মিলল ২১ কোটি বছর আগের নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম

  জিম্বাবুয়েতে প্রায় ২১ কোটি বছর আগের একটি নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, এই আবিষ্কার ডাইনোসরের বিবর্তন ও ভৌগোলিক...

Related Articles

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

  সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত...

সমকামিতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীসহ আটক ২

অনলাইন অ্যাপের মাধ্যমে এক বহিরাগত ব্যক্তিকে হলের নিজ কক্ষে ডেকে এনে বিতর্কের...

৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাত্র ৩০ হাজার টাকাকে কেন্দ্র করে তানজিলা আক্তার নামের...

বাম চোখে আর কখনও দৃষ্টিশক্তি ফিরবে না ছাত্রশক্তি নেতা আলিফের

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত...