Home Uncategorized নির্বাচন পরিচালনায় বিএনপির কমিটি
Uncategorized

নির্বাচন পরিচালনায় বিএনপির কমিটি

Share
Share

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বিএনপি। মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকায় নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রম সমন্বয় করতেই এই কমিটি চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ ইসমাইল জবিউল্লাহকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, অধ্যাপক ড. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

দলীয় সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে সারাদেশে বিএনপির নির্বাচনী কৌশল, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক সমন্বয় জোরদার করা হবে। এ কমিটির কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছে বিএনপি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করল তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা

  সিলেটের হিলুয়াছড়া চা বাগানে সুবিধাবঞ্চিত ও অসহায় চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি,) শুক্রবার সকালে...

নরসিংদীতে তরুণীকে প্রথমবার ধর্ষণের পর, টাকায় সমঝোতা করতে চেয়েছিলেন বিএনপি নেতা

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তারকে অপহরণের পর হত্যা মামলায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পূর্বের সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ অর্থের...

Related Articles

অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা করে শাহীন

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকা থেকে মানুষের কাটা হাত, পা, মাথাসহ বিভিন্ন অংশ...

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানাল পুলিশ

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে...

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন করে উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইরান থেকে ছোড়া...

এবার নাতনিকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ করে হত্যা, উঠানে দাদির মরদেহ

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা...