Home জাতীয় অপরাধ আজহারীর ডিপফেক ভিডিও বানিয়ে প্রতারণা: ২ যুবকের ২ দিনের রিমান্ড
অপরাধ

আজহারীর ডিপফেক ভিডিও বানিয়ে প্রতারণা: ২ যুবকের ২ দিনের রিমান্ড

Share
Share

ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ছবি ও কণ্ঠ ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি এবং ভুয়া পণ্যের প্রচারের মাধ্যমে প্রতারণার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা মামলায় গ্রেপ্তার দুই যুবকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মো. সারাফাত হোসেন (২৪) ও মো. শাফায়েত হোসেন শুভ (২১)। মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত দুই জনের ক্ষেত্রে আংশিক রিমান্ড মঞ্জুর করেন, বাকি আসামিদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র AI ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে আজহারীর কণ্ঠ ও চেহারা নকল করে “ইউরোসিন” নামের একটি যৌন উত্তেজক পণ্যের ভুয়া প্রচারণা চালাত। তারা একাধিক ফেসবুক পেজ ও ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিত।

এর আগে ২৩ এপ্রিল পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়। পরে ডিএমপি ও সিএমপি পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শেরশাহ কলোনি থেকে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনে বনদস্যুতা নির্মূলে কোস্ট গার্ডের চলমান বিশেষ অভিযান এবং কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরে বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক...

মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল(মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮...

Related Articles

মাদকমুক্ত পীরগঞ্জ গড়তে পুলিশের বিশেষ অভিযান: ৪ জনের দণ্ড

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৪...

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার

মোঃ হারুন অর রশিদ ,নওগাঁ নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক...

পুলিশে এএসআই পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

এমরান হোসেন, জামালপুর বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে চাকরি নিয়ে দেওয়ার নামে...

রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি রাঙ্গামাটিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস...