Home সাম্প্রতিক দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি: প্রধান শিক্ষককে উষ্ণ সংবর্ধনা
সাম্প্রতিক

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি: প্রধান শিক্ষককে উষ্ণ সংবর্ধনা

Share
Share

সিলেট মহানগরীর নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হোসনেআরা সুলতানার দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪ মে, সোমবার বেলা ১২টায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি শিক্ষানুরাগী হাজী মোঃ কুদরত উল্লাহ ফাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শাখাওয়াত এরশেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিলেট জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ও জনাব এ.কে এম রুহুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদর সিলেট জনাব শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, ইন্সট্রাক্টর সদর সিলেট জনাব এ.কে.এম আনিছুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ—জনাব মোহাম্মদ আবদূর রশিদ, জনাব মোঃ সানাউল হক ও জনাব কাজী মুহাঃ জাফর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা এবং সিলেট মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান শিক্ষককে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী তাঁর দীর্ঘ চাকরিজীবনের নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও স্মৃতিচারণ করে তুলে ধরেন প্রধান শিক্ষকের সাথে কাটানো আবেগঘন মুহূর্তগুলো।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন। শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রধান শিক্ষককে ফুল ছিটিয়ে বিদায় জানান। দীর্ঘদিনের স্নেহ, ভালোবাসা ও আদর-যত্নে বেড়ে ওঠা শিক্ষার্থীরা বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় ও ব্যতিক্রমী বিদায়ী আয়োজনে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বামীর মৃত্যু: প্যারোলে মুক্তির আবেদন করছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজের প্রয়াণের পর তাঁর প্যারোলে মুক্তির প্রক্রিয়া...

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ উল্লেখ করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলপথটির ওপর মার্কিন নিয়ন্ত্রণ...

Related Articles

ইতালিতে হোটেল কক্ষ নোংরা রাখার অভিযোগে নগর বাউল জেমসকে জরিমানা

ইতালির রোমে সংগীতা অনুষ্ঠন বা কনসার্টে অংশ নিতে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে...

কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের গভীর দুঃখ প্রকাশ

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায়...

তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত

আসন্ন দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে...

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘শিখা ইন’-এর লিজগ্রহীতা আবু জাফর গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের...