Home বিনোদন অন্যান্য থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র
অন্যান্যআঞ্চলিক

থাপ্পড়কাণ্ডে ক্ষোভ: জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের পদত্যাগপত্র

Share
Share

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁকে থাপ্পড় মারা ছাত্রী সাদিয়া সুলতানাকে সাময়িক বহিষ্কারের নামে প্রশাসন ‘প্রতারণা’ করেছে—এমন অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্ত নেন।
সোমবার তিনি জকসুর ভিপি রিয়াজুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
জর্জিস আনোয়ার বলেন, ওই ঘটনার পর ক্যাম্পাসে আসা তাঁর জন্য মানসিকভাবে কষ্টসাধ্য হয়ে উঠেছে। ক্যাম্পাসে এলেই ঘটনার স্মৃতি ফিরে আসে, যা তাঁকে ভোগাচ্ছে। এই মানসিক চাপের কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের মূল কারণ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ‘দ্বিমুখী অবস্থান’-এর সমালোচনা করেন। তাঁর দাবি, অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিষ্কার ও তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হলেও পরদিনই তাকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সাময়িক বহিষ্কারের পরও যদি কেউ ক্লাস-পরীক্ষা সব করতে পারে, তাহলে সেটা কেমন বহিষ্কার? এটা কি শুধু আমাদের আইওয়াশ করা হলো?”
তবে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়লেও তা এখনো গ্রহণ করা হয়নি। তাঁর ভাষ্য, “অভিমান থেকেই তিনি এই আবেদন করেছেন। বিষয়টি কার্যকরী পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআই দিয়ে কর্মী ছাঁটাই করা যাবে না, চীনের আদালতের রায়

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মীদের বদলে কাজ করানোর উদ্দেশ্যে কোনো কোম্পানি কর্মী ছাঁটাই করতে পারবে নাএমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেশটির একটি...

চট্টগ্রামে গোপন বৈঠকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা আটক

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ‘গোপন’ বৈঠক চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা–কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে নয়টার দিকে...

Related Articles

আনোয়ারায় প্রশিক্ষণের নামে প্রতারণা,লাখ টাকা নিয়ে পরিচালক উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-য় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নাম ও সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত...

কুষ্টিয়ায় চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা অভিযোগ করেছেন, তিনি সংসদ সদস্য...

‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম’

পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পর সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ ও বিতর্ক...

আট বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

দেশের আটটি বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া...