Home আঞ্চলিক ‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম’
আঞ্চলিকবিএনপিরাজনীতি

‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম’

Share
Share

পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পর সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ ও বিতর্ক দেখা দিয়েছে। কমিটিতে দ্বিতীয় যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া মীর সানজীদ প্রান্ত পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদল পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ১০ সদস্যের জেলা কমিটি অনুমোদন দেয়। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দেন প্রান্ত।

নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি “আদু ভাই ও বিতর্কিত কমিটি” উল্লেখ করে পদত্যাগের কথা জানান, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।

প্রান্তের ঘনিষ্ঠ কিছু অনুসারী বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন, পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্সের বয়স নিয়ে প্রশ্ন রয়েছে, যা নিয়েও নতুন কমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

জানা যায়, মীর সানজীদ প্রান্ত এর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা কমিটির শীর্ষ পদ প্রত্যাশী ছিলেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

তার আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের অভ্যন্তরে আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় বা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। তাঁর ভাষ্য,...

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শেরপুরে ‘টেইলারিং অ্যান্ড ড্রেসমেকিং’ বিষয়ে ৯ দিনের আবাসিক প্রশিক্ষণ...

Related Articles

রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলসচিব

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ...

মেহেন্দিগঞ্জে আসক ও মানবাধিকার ফাউন্ডেশন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল(মেহেন্দিগঞ্জ) মেহেন্দিগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের...

‘সিউকের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট...

আওয়ামী লীগকে আর দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে তীব্র...