Home রাজনীতি বিএনপি টাঙ্গাইলের নির্বাচনী মাঠে আওয়ামী লীগের তিন নেতা
বিএনপি

টাঙ্গাইলের নির্বাচনী মাঠে আওয়ামী লীগের তিন নেতা

Share
Share

বিগত সরকারের সময় নিজ নিজ এলাকায় প্রভাব বিস্তার করে আলোচনায় থাকা আওয়ামী লীগের তিন নেতা দলীয় পরিচয় বদলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন টাঙ্গাইলে। সরকার পতনের পর আত্মগোপনে থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন রাজনৈতিক ব্যানারে তাঁরা আবারও প্রকাশ্যে এসে নির্বাচনী মাঠে নামেন।

এই তিন নেতা হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে তারেক শামস খান হিমু এবং একই আসনে ব্যারিস্টার আশরাফুল ইসলাম। গত সোমবার তাঁরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

তারেক শামস খান হিমু জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন বলে পরিচিত। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকার পর দেশে ফিরে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর জাতীয় পার্টি (জেপি) থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর বিরুদ্ধে নাগরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে। যদিও তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ তাঁর সঙ্গে অবিচার করেছে এবং তাঁকে দলীয় পদ থেকে সরানো হয়েছিল। তবে দলীয় একাধিক সূত্র বলছে, তাঁকে আনুষ্ঠানিকভাবে এখনো পদচ্যুত করা হয়নি।

একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে দাবি করেন। এর আগেও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। এবার মনোনয়নপত্রের সঙ্গে চার হাজার ৯০১ জন ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার কথা জানান তিনি, যার বড় অংশ নারী ভোটার।

অন্যদিকে টাঙ্গাইল-১ আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি। তিনি আগে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা ছিলেন এবং সম্প্রতি জাতীয় পার্টিতে যোগ দেন। যদিও তিনি নিজেকে কখনো সক্রিয় আওয়ামী লীগ নেতা বা পদধারী হিসেবে দাবি করেননি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরকার পরিবর্তনের পর টাঙ্গাইলে এই তিন নেতার দলীয় খোলস বদলে নির্বাচনে অংশ নেওয়া স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে এবং নির্বাচনী প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ...

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ...

Related Articles

‘আদু ভাই ও বিবাহিত কমিটি থেকে পদত্যাগ করলাম’

পাবনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার পর সংগঠনের অভ্যন্তরে অসন্তোষ ও বিতর্ক...

ফোনালাপ ফাঁস, জামালপুরে শ্রমিক-মৎস্যজীবী নেতাদের তর্ক ভাইরাল

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও মৎস্যজীবী দল-এর দুই নেতার মধ্যকার একটি...

চারদিনেই উঠল রাস্তার ইট, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নির্মাণের মাত্র চার দিনের মাথায় একটি গ্রামীণ সড়কের ইট...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...