Home রাজনীতি রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি
রাজনীতি

রিজওয়ানা হাসানকে নিয়ে আনিস আলমগীরের মন্তব্য, তদন্তের দাবি

Share
Share

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-কে ‘মবের জননী’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘কথা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আনিস আলমগীর বলেন, আগে ‘মবের জনক’ হিসেবে ড. মুহাম্মদ ইউনূস-এর নাম শোনা গেলেও এখন ‘মবের জননী’ হিসেবেও একজনকে পাওয়া গেছে। তার দাবি, পরিবেশ রক্ষায় কাজ করলেও ক্ষমতার পরিবর্তনের পর রিজওয়ানা হাসানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অভিযোগ সামনে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় থাকার সময় ব্যবসা দখলসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। একই সঙ্গে এনজিও কার্যক্রমের আড়ালে ভূমিসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সমঝোতার অভিযোগও করেন তিনি।

আনিস আলমগীর বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে বর্তমান সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ড ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে এবং ‘মব’ সৃষ্টির মাধ্যমে সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে সড়কে জড়ো...

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য...

অর্জুন সিংয়ের বক্তব্যে সরকারের কূটনৈতিক নিষ্ক্রিয়তা লজ্জাজনক: নাহিদ ইসলাম

বাংলাদেশ দখল নিয়ে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বিতর্কিত মন্তব্যের পরও সরকারের পক্ষ...

জুলাই সনদ পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য নয়: জামায়াত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি উপেক্ষা করে সরকারের সঙ্গে কোনো জাতীয় ঐক্যে...

;