Home আন্তর্জাতিক ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
আন্তর্জাতিক

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

Share
Share

তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় এই ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের প্রভাবে রাজধানী তাইপাইসহ আশপাশের এলাকায় ভবনগুলো কাঁপলেও তাৎক্ষণিকভাবে কোনো স্থাপনার ক্ষতির তথ্য মেলেনি। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পরপরই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি (TSMC) জানিয়েছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, যাতে তাদের কারখানাগুলো থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়। প্রতিষ্ঠানটির বিভিন্ন উৎপাদন কেন্দ্র তাইওয়ানের বিভিন্ন অঞ্চলে অবস্থিত।

উল্লেখ্য, দ্বীপ রাষ্ট্র তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ফলে মাঝেমধ্যেই দেশটিতে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এখন তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-রুট হরমুজ প্রণালি এবং...

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার...

Related Articles

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেও হরমুজ প্রণালি পাড়ি দিল চীনের তিন জাহাজ

মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা এবং হরমুজ প্রণালিতে নজিরবিহীন সামরিক উত্তেজনার মধ্যেই বিশ্ব বাণিজ্যে...

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে রাশিয়ার কাছে জেলেনস্কির বিশেষ যুদ্ধবিরতি প্রস্তাব

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধাবস্থা এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের চরম মুহূর্তে রাশিয়ার প্রতি সমঝোতার...

দেহ খণ্ড-বিখণ্ড করে রাখা হলো ফ্রিজে , প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে নৃশংস হত্যা

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক নৃশংস ও রোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র প্রকাশ্যে এসেছে। ভারতীয়...

ইরানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত

মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই, বরং তা ইরানের...