Home জাতীয় অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক
জাতীয়

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

Share
Share

জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি উন্নয়ন ও কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান।

রোববার (২ আগস্ট) দুদকে যোগদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর ২০২৫ সালের এক জরিপে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে সেবাখাতে দুর্নীতির হার ১০ শতাংশের বেশি বেড়েছে। এ জরিপের পর জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড দুদকের মাধ্যমে তদন্তের আহ্বান জানান। একই অধিবেশনে আওয়ামী লীগ সরকারের সময়ে মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগও উত্থাপিত হয়।

এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাইদুর রহমান খান বলেন, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংসদে উত্থাপিত অভিযোগগুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অভিযোগের ধরন অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের নতুন সচিব আরও বলেন, সংস্থাটিকে ঘিরে বিভিন্ন নেতিবাচক ধারণা রয়েছে। সেগুলো দূর করতে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, প্রায় পাঁচ মাস ধরে কমিশন না থাকায় দুদকের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। খুব দ্রুত নতুন কমিশন গঠনের মাধ্যমে সংস্থাটির স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...

মহাসাগর থেকে সব মার্কিন জাহাজ পালিয়ে গেছে: আইআরজিসি উপদেষ্টা

পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...

Related Articles

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে চেক ও আর্থিক অনুদান বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে চেক...

;