Home আন্তর্জাতিক শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান – সালাহউদ্দিন আহমেদ
আন্তর্জাতিকজাতীয়বিএনপিরাজনীতি

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান – সালাহউদ্দিন আহমেদ

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, “স্থায়ী কমিটির বৈঠক নিয়মিতভাবেই হয়। আজও বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়েও সদস্যরা কথা বলেছেন।”

তিনি জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলের পক্ষ থেকে চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ আলাদা করে বিস্তারিত জানাবেন। তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করছি খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাশিয়ায় ২৮০টির অধিক ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অভ্যন্তরে অন্যতম বৃহৎ ও সমন্বিত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয়...

হাদি হত্যা- মুখ খুললেন অভিযুক্ত ফয়সাল করিম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে নিয়ে আইনি প্রক্রিয়া নতুন...

Related Articles

ফিলিস্তিনিদের নিপীড়নে ইসরায়েলকে লাইসেন্স, অভিযোগ জাতিসংঘ প্রতিনিধির

ইসরায়েলকে কার্যত ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর ‘লাইসেন্স’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন...

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়নি, ইরানের দাবি গালিবাফের

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ...

সামনে কঠিন সময়, তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে দেশের বাজারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয়...

রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর

পাবনার ভাঙ্গুড়ায় কোমলমতি শিশুদের মসজিদের প্রতি আগ্রহী করে তুলতে এবং ধর্মীয় মূল্যবোধে...