Home জাতীয় অপরাধ ১ হাজার টাকার জন্য প্রাণ গেল শুভর
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

১ হাজার টাকার জন্য প্রাণ গেল শুভর

Share
Share

সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র এক হাজার টাকা পাওনা পরিশোধ করতে না পারায় শুভ (১৮) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি নিশ্চিত করেন বেলকুচি থানার ওসি মো. ইসমাইল হোসেন।

নিহত শুভ উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লার ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন শুভর কাছে এক হাজার টাকা পেত। মঙ্গলবার সকালে তামাই গ্রামের একটি তাঁত ফ্যাক্টরিতে কাজ করার সময় শুভকে ডেকে নেয় শাহীন ও তার বন্ধু হাসান।

পরে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুভকে এলোপাতাড়ি বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত শুভকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায়। এরপর অবস্থার অবনতি হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেলে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়।

ওসি ইসমাইল হোসেন বলেন, “মরদেহের ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবার এখনো থানায় যোগাযোগ করেনি।” এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ুন কবির বলেন, “অভিযোগ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে গ্যাস স্থাপনায় হামলা: জ্বালানি সংকটের মুখে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান

পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আঁচ এবার সরাসরি এসে লাগছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র...

“ঈদ যাত্রায় মৃত্যুর মিছিল – সড়ক, রেল ও নৌপথে একদিনে প্রাণহানি ১০

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে ঘরে ফেরার আনন্দে যখন মুখরিত হওয়ার কথা , ঠিক তখনই সেই যাত্রাপথে নেমে এসেছে এক গভীর...

Related Articles

হাদি হত্যা- মুখ খুললেন অভিযুক্ত ফয়সাল করিম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ...

একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি...

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা শুক্রবার (২০ মার্চ)...