Home জাতীয় অপরাধ ১ হাজার টাকার জন্য প্রাণ গেল শুভর
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

১ হাজার টাকার জন্য প্রাণ গেল শুভর

Share
Share

সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র এক হাজার টাকা পাওনা পরিশোধ করতে না পারায় শুভ (১৮) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি নিশ্চিত করেন বেলকুচি থানার ওসি মো. ইসমাইল হোসেন।

নিহত শুভ উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লার ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কোনাবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন শুভর কাছে এক হাজার টাকা পেত। মঙ্গলবার সকালে তামাই গ্রামের একটি তাঁত ফ্যাক্টরিতে কাজ করার সময় শুভকে ডেকে নেয় শাহীন ও তার বন্ধু হাসান।

পরে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুভকে এলোপাতাড়ি বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত শুভকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠায়। এরপর অবস্থার অবনতি হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেলে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়।

ওসি ইসমাইল হোসেন বলেন, “মরদেহের ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবার এখনো থানায় যোগাযোগ করেনি।” এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ুন কবির বলেন, “অভিযোগ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের আনন্দের মাঝেই এক মুহূর্তের জন্য দুশ্চিন্তায় পড়ে ফ্রান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অধিনায়ক কিলিয়ান...

ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্যে বিশ্ববাজারে অস্থিরতা, বেড়েছে তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম বেড়েছে। একই...

Related Articles

ঝালকাঠিতে বাড়ির উঠানে খেলার সময় বিষধর সাপের কামড়: তিন বছরের শিশুর মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাড়ির উঠানে খেলার সময় বিষধর সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার...

দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা : বিশ্লেষকদের মতে ঝুঁকি নেওয়ার সাহস নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে...

শাহজালাল বিমানবন্দরে বন্ধ বিমানে ৫ ঘণ্টা জিম্মি ১৮২ যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইটের ১৮২ জন যাত্রীকে সাড়ে পাঁচ...