Home জাতীয় অপরাধ রাজউক প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলকে ৫ বছরের কারাদণ্ড
অপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

রাজউক প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলকে ৫ বছরের কারাদণ্ড

Share
Share

ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তিনটি মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণা করেন।

মামলার তথ্য অনুযায়ী- শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, অন্যান্য সাবেক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশীদ আলম গ্রেফতার হয়েছেন।

মামলার সাক্ষ্যগ্রহণে উঠে আসে, রাজধানীতে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে সরকারি প্লট নেয়ার অভিযোগ। অভিযোগ অনুসারে, শেখ হাসিনা ও তার ছেলে-মেয়ে অবৈধভাবে রাজউকের ৩০ কাঠার প্লট গ্রহণ করেছেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, রাজউকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছেন এবং মিথ্যা হলফনামায় জমি নেন। ছয়টি মামলায় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে-মেয়ে, বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-কে আসামি করা হয়।

আদালতে আসামিদের উপস্থিত হওয়ার জন্য সমন, গ্রেফতারি পরোয়ানা এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা উপস্থিত হননি। ফলে পলাতক অবস্থায়ই শেখ হাসিনা ও তার পরিবারের ২৩ জনের বিরুদ্ধে বিচার চলেছে। মামলার রায়ে উল্লেখ করা হয়েছে, রাজউকের ‘পূর্বাচল নতুন শহর প্রকল্পে’ ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে সরকারি জমি নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোড়ালিতে চোট পেলেন এমবাপ্পে, কতটা গুরুতর

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের আনন্দের মাঝেই এক মুহূর্তের জন্য দুশ্চিন্তায় পড়ে ফ্রান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অধিনায়ক কিলিয়ান...

ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্যে বিশ্ববাজারে অস্থিরতা, বেড়েছে তেলের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম বেড়েছে। একই...

Related Articles

ঝালকাঠিতে বাড়ির উঠানে খেলার সময় বিষধর সাপের কামড়: তিন বছরের শিশুর মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাড়ির উঠানে খেলার সময় বিষধর সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার...

দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা : বিশ্লেষকদের মতে ঝুঁকি নেওয়ার সাহস নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে...

শাহজালাল বিমানবন্দরে বন্ধ বিমানে ৫ ঘণ্টা জিম্মি ১৮২ যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আন্তর্জাতিক ফ্লাইটের ১৮২ জন যাত্রীকে সাড়ে পাঁচ...