Home জাতীয় অপরাধ লক্ষ্মীপুরে বিএনপি নেতা জহির হত্যা: তিনজন আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

লক্ষ্মীপুরে বিএনপি নেতা জহির হত্যা: তিনজন আটক

Share
Share

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম জহিরকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম।

আটককৃতরা হলেন—লতিফপুর গ্রামের ইমন হোসেন, আলমগীর হোসেন ও হুসাইন কবীর সেলিম। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। পরিবার থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওসি ফয়জুল আজীম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও চিহ্নিত করে গ্রেফতার করা হবে। আমাদের অভিযান চলছে।”

গত শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম জহিরকে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তিনি পশ্চিম লতিফপুর গ্রামের মনছুর আহমেদের ছেলে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পাকিস্তানের...

জামালপুরে কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনার একটি কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

Related Articles

নওশাবা নির্যাতন ইস্যুতে পিয়া জান্নাতুলকে মানসুরার কটাক্ষ:‘নাটক কম করো’

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়ার পর অভিনেত্রী কাজী নওশাবা...

তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত হয়ে পঙ্গুত্ব বরণকারী জুলাইযোদ্ধা মোহাম্মদ শাহিন মালু বলেছেন,...

সমালোচনার মুখে জুলাই নিয়ে অশ্লীল পোস্ট সরালেন অভিনেত্রী শাওন

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার...

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম চালু

চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) চালু হয়েছে। এর ফলে...