Home আন্তর্জাতিক ওমরাহ শেষে তিন প্রজন্মের ১৮ জনই নিহত: শোকে স্তব্ধ তেলেঙ্গানার মানুষ
আন্তর্জাতিকদুর্ঘটনা

ওমরাহ শেষে তিন প্রজন্মের ১৮ জনই নিহত: শোকে স্তব্ধ তেলেঙ্গানার মানুষ

Share
Share

সৌদি আরবের মদিনার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ওমরাহ যাত্রা শেষে ফেরার পথে নিহত হয়েছেন ৪২ জন ভারতীয় নাগরিক। তাদের মধ্যে রয়েছে একই পরিবারের তিন প্রজন্মের ১৮ জন (৯ জন প্রাপ্তবয়স্ক ও ৯ শিশু)। পুরো একান্নবর্তী পরিবারটি ধ্বংস হয়ে যাওয়ায় শোকে স্তব্ধ ভারতের তেলেঙ্গানা রাজ্যের মানুষ। এনডিটিভি

নিহতদের এক আত্মীয় মোহাম্মদ আসিফ জানান, তার ভাবি, দুলাভাই, তাদের এক ছেলে ও তিন মেয়ে—এবং সবার সন্তানরা মিলে মোট ১৮ জন ওমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন। আট দিন আগে তারা রওনা হয়েছিলেন। ওমরাহ সম্পন্ন করে মক্কা থেকে মদিনায় ফেরার পথে গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।

আসিফ বলেন, “রাত প্রায় ১টা ৩০ মিনিটে বাসটি ডিজেলবাহী একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তেই আগুন ধরে যায় এবং বাসটি পুড়ে ছাই হয়ে যায়। শনিবারই তাদের দেশে ফেরার কথা ছিল।

তিনি আরও জানান, দুর্ঘটনার আগে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাদের। কিন্তু এক পরিবারে তিন প্রজন্মের ১৮ জনকে হারিয়ে তারা অসহায় ও স্তব্দ। নিহতদের মধ্যে ছিলেন—নাসিরুদ্দিন (৭০), তার স্ত্রী আখতার বেগম (৬২), ছেলে সালাউদ্দিন (৪২), মেয়ে আমিনা (৪৪), রিজওয়ানা (৩৮) ও শাবানা (৪০) এবং তাদের সন্তানরা।

দুর্ঘটনাটি ঘটে রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায়। মদিনা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিচয় শনাক্ত, প্রত্যেক পরিবারের খোঁজ-খবর নেওয়া এবং প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন শেহবাজ শরিফ

  পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পাকিস্তানের...

জামালপুরে কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাড়ির আঙিনার একটি কামরাঙা গাছে ঝুলন্ত অবস্থায় মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

Related Articles

খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির...

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে...

চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

রাজধানীর চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার...

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত...