Home আন্তর্জাতিক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
আন্তর্জাতিকজাতীয়

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

Share
Share

আজ সোমবার ১৭ নভেম্বর, ২০২৫ ইং। ২ অগ্রহায়ণ, ১৪৩২ বাংলা। ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২১তম (অধিবর্ষে ৩২২তম) দিন।

প্রিয় পাঠক, এবার চলুন দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।
ঘটনাবলি
১২৯২ – জন বালিয়ন স্কটল্যান্ডের রাজা হন।
১৫২৫ – সিন্ধু প্রদেশের মধ্য দিয়ে মোগল সম্রাট বাবর ভারতে তার পঞ্চম অভিযান পরিচালনা করে ভারত বিজয় করেন।
১৫৫৮ – প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৬ – নেপোলিয়ন অস্ট্রিয়ানদের পরাজিত করেন।
১৮০০ – ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
১৮৩১ – ভেনেজুয়েলা ও ইকুয়েডর বৃহত্তর কলম্বিয়া থেকে আলাদা হয়।
১৮৫৭ – স্যার কলিন ক্যাম্পবেল সিপাহি বিদ্রোহীদের কাছ থেকে লক্ষ্মৌ উদ্ধার করেন।
১৮৬৯ – প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর।
১৮৭০ – ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে বিজয় লাভের পর ঐক্যবদ্ধ জার্মানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়।
১৯২৭ – ওয়াশিংটন ডিসিতে টর্নেডো আঘাত হানে।
১৯৩৩ – মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
১৯৭০ – বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৮২ – ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।
১৯৯৯ – ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
জন্ম
১৮৭০ – মাতঙ্গিনী হাজরা ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ।
১৯২৫ – রক হাডসন, মার্কিন অভিনেতা।
১৯২৮ – বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড।
১৯৩৬ – তারাপদ রায়, বাঙালি লেখক, কবি ও প্রাবন্ধিক।
১৯৪২ – মার্টিন স্কোরসেজি, মার্কিন চলচ্চিত্র পরিচালক।
১৯৫২ – রুনা লায়লা, বাংলাদেশি খ্যাতিমান গায়িকা।
১৯৫৩ – মিজু আহমেদ, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।
১৯৮৬ – ন্যানি, পর্তুগিজ ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
৬৪১ – জোমেই, জাপানের সম্রাট।
১১৮৮ – উসামা ইবনে মুনকিজ, একজন সিরীয় মুসলিম কবি, লেখক, ফারিস ও কূটনৈতিক।
১৫৯২ – সুইডেনের রাজা তৃতীয় জন।
১৮৫৮ – রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের পথিকৃৎ।
১৯১৭ – অগুস্ত রদ্যাঁ, আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর।
১৯২৮ – লালা লাজপত রায়, পাঞ্জাব কেশরি নামে সুপরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
১৯৩১ – হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যেরইতিহাস রচয়িতা।
১৯৭১ – দেবকী কুমার বসু, বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা।
১৯৭৩ – ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা লোকান্তরিত হন।
১৯৭৬ – আবদুল হামিদ খান ভাসানী, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৮৩ – অঞ্জলি মুখোপাধ্যায়, বিশিষ্ট নজরুলগীতি গায়িকা ও চিকিৎসক।
১৯৮৮ – ভারতীয় বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।
২০০০ – লুই নীল নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ।
২০০৬ -ফেরেন্তস পুশকাস, হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়।
২০০৮ – অশোক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি বিজ্ঞান বিষয়ক লেখক ও গণবিজ্ঞান আন্দোলনে উৎস মানুষ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক।
২০২০ – বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। শনিবার...

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে তাকে টেলিভিশন অনুষ্ঠান, সংবাদ...

Related Articles

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল–মোশাররফ

দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম প্রায়...

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটার আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ...

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকৃতি ব্রিটেনের, অন্যদেরও অনীহা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান করলেও বৃটেন এবং...

গার্ডিয়ানের বিশ্লেষণ-বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...