Home জাতীয় অপরাধ বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

Share
Share

রাজশাহীতে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন (২৫) কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এই সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনের তৃতীয় তলায় ঘটনাটি সংঘটিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সুফিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী যুবকের লিমন মিয়া, তার বাড়ি গাইবান্ধায়। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বিচারকের বাসায় প্রবেশ করে চাপাতির কোপে তাওসিফ রহমানকে হত্যা করেন। আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী লিমন মিয়াও আহত অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ।

উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাটি পূর্ব-শত্রুতার কারণে সংঘটিত হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সুফিয়ান বলেন,“ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

Related Articles

সিলেটে শিশু ধর্ষণকারী দুই যুবকের মৃত্যুদণ্ড

সিলেটের বিশ্বনাথে ১৪ বছর আগে দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলায় দুই...

জুলাই আন্দোলনের দুই বছর: ২০২৪ সালের আজকের দিনে হয়েছিল জুলাই বিপ্লবের সূচনা

আজ ১ জুলাই। বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় ‘জুলাই বিপ্লব’ তথা ছাত্র-জনতার...

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...