Home আন্তর্জাতিক স্ত্রীর পরকীয়া প্রকাশ্যে, স্বামী নিজেই তার ঘনিষ্ঠ বন্ধু ও স্ত্রীর বিয়ে দিলেন
আন্তর্জাতিক

স্ত্রীর পরকীয়া প্রকাশ্যে, স্বামী নিজেই তার ঘনিষ্ঠ বন্ধু ও স্ত্রীর বিয়ে দিলেন

Share
Share

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়ায় এক অপ্রত্যাশিত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্ত্রী সঞ্চারী মণ্ডলের পরকীয়া প্রকাশ্যে আসার পর তার স্বামী বাপি মণ্ডল রাগ বা প্রতিশোধ নেওয়ার বদলে নিজেই সেই সম্পর্ককে বৈধ করার সিদ্ধান্ত নেন। স্থানীয় মন্দিরে উপস্থিত জনসমক্ষে বাপি নিজের ঘনিষ্ঠ বন্ধু জিৎ ও স্ত্রীর বিয়ে সম্পন্ন করেছেন ।

বাপি মণ্ডল পেশায় লরিচালক। কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকেন। এ সময় সংসারের খরচের টাকা পৌঁছে দিতেন তার বন্ধু জিৎ, যিনি একই পেশার। ধীরে ধীরে জিৎ ও বাপির স্ত্রী সঞ্চারী মণ্ডলের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

গত সোমবার (১০ নভেম্বর) সাঁইথিয়ার বাইপাস এলাকায় দুজনকে একসঙ্গে ঘুরতে দেখে বাপি তাদের ধরে নিয়ে যান স্থানীয় সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দিরে। সেখানে উপস্থিত জনসমক্ষে বাপি নিজেই তাদের বিয়ে সম্পন্ন করেন। বিয়ের পর বাপি মণ্ডল বলেন:“আজ থেকে আমি মুক্ত। আমার স্ত্রী এখন আমার বন্ধুর স্ত্রী। ওর দায়িত্ব এখন থেকে বন্ধুর। আমি আমার ছেলেকে নিজের কাছেই রাখব।”

বাপির এই সিদ্ধান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্য করেছেন যে, যদিও ঘটনা অপ্রত্যাশিত, তবুও বাপির ধরণ “সম্মানজনক ও শান্তিপূর্ণ”।

প্রায় নয় বছর আগে বাপি ও সঞ্চারীর বিয়ে হয়েছিল। তবে বিবাহিত জীবনের কয়েক বছর পর থেকে টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি সঞ্চারী স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন, যা এখনও বিচারাধীন। তিনি গত আট মাস ধরে বাবার বাড়িতে ছিলেন।

বাপি জানিয়েছেন, অনেক দিন ধরেই তিনি জানতেন জিৎ ও সঞ্চারীর মধ্যে সম্পর্ক আছে, কিন্তু সমাজের ভয়ে কোনো পদক্ষেপ নেননি। বিয়ের পর জিৎ বলেন:“অনেক দিন ধরেই আমাদের সম্পর্ক ছিল। বিয়ের ইচ্ছাও ছিল, কিন্তু বন্ধুকে বলতে পারছিলাম না। শেষ পর্যন্ত সব কিছু ঠিকভাবে হলো।”

বাপি আরও জানিয়েছেন, সাত বছরের ছেলে তারই কাছে থাকবে, এবং আশা করছেন সঞ্চারী যদি সুখে থাকে, তাহলে তার দায়ের করা মামলা তুলে নেবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই স্বাভাবিক নিয়মে দেশটির নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরোনো...

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...