Home জাতীয় অপরাধ বোয়ালখালীতে ককটেল ও দেশীয় বন্দুকসহ তিনজন আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বোয়ালখালীতে ককটেল ও দেশীয় বন্দুকসহ তিনজন আটক

Share
Share

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ককটেল, দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার জামতল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পশ্চিম কধুরখীল এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন (৪৬), আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) এবং মোহাম্মদ জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (৪২)। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

বোয়ালখালী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ জানান, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকার একটি খামারে অবস্থান করছিলেন—এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানে তিনজনকে আটক করা হয়।

তিনি বলেন, “তাদের কাছ থেকে চারটি তাজা ককটেল, একটি দেশীয় বন্দুক, একটি তাজা কার্তুজ, একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন এবং ৮৯ হাজার ২৮ টাকা উদ্ধার করা হয়েছে।”

ক্যাপ্টেন ফাইয়াজ আরও জানান, আটক নুরুল আমিনের বিরুদ্ধে অস্ত্রবাজি, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ রয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে চৌধুরীহাটের সৌখিন সিটি মার্কেট দখল নিয়ে সংঘর্ষের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ আছে। অভিযানে উদ্ধার করা মালামাল ও আটক ব্যক্তিদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

জামিন পেলেন কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ

  দুই হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...